weather ২৯.৮৭ o সে. আদ্রতা ৭৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

প্রকাশ :

ঢাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। শনিবার (২৫ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইকোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটার দিতে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকতেন। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

এসআই হামিদুল ইসলাম আরো বলেন, তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের