weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

প্রকাশ :

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চালু হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার কিছুক্ষণ পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হলো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, আমরা সোমবার ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি।

রবিবার দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

বিকাল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে পুরো রুটে মেট্রো ট্রেন চালানো শুরু করলো ডিএমটিসিএল।

আজ সকালে ডিটিসিএমসিএলের ফেসবুক পেজে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আজ সকাল ১১ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু