weather ৩২.৪৬ o সে. আদ্রতা ৬৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, আহত ৩ কনস্টেবল

প্রকাশ :

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, আহত ৩ কনস্টেবল

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হয়েছেন। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‌আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা থানায় একটি ককটেল ছুড়ে মারে।

এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। উপজেলা পরিষদে ককটেল হামলায় কেউ আহত হয়নি। এগুলো উদ্ধার ও তদন্তে কাজ শুরু হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের