weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি

প্রকাশ :

এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পারমাণবিক প্রকল্প এবং মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনা-বেচা নিয়ে চুক্তি করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউস এ তথ্য জানাল।

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদে বহু বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হবে।

মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে। সাত বছর পর হোয়াইট হাউসে প্রথম সফরে বৈঠককালে তিনি ও ডোনাল্ড ট্রাম্প বিনিয়োগ ও প্রতিরক্ষা নিয়ে কয়েকটি চুক্তি করেন।

যুবরাজ হোয়াইট হাউসের ডিনারে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব নয় দশক ধরে একসঙ্গে কাজ করছে, কিন্তু আজকের দিনটি ছিল বিশেষ দিন।

মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার দিগন্ত অনেক বড় এবং বিস্তৃত। আমরা কিছু চুক্তিতে সই করছি, যা সম্পর্ক উন্নয়নের দরজা খুলে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তী বোর্ডে থাকার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ডিনারে ট্রাম্প অতিথিদের জানান, তিনি সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের