weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামদানির সঙ্গে শুক্রবার ওভালে বসবেন ট্রাম্প

প্রকাশ :

মামদানির সঙ্গে শুক্রবার ওভালে বসবেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে শুক্রবার (২১ নভেম্বর) বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই ৩৪ বছর বয়সী নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। মামদানি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানেও তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে নিজের পুরোনো মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন। ট্রাম্প লিখেছেন, ‘২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’

গত সপ্তাহে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, তিনি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন; ‘কারণ, এ সম্পর্কটি শহরের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের