weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহর

প্রকাশ :

ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহর

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে বায়ুদূষণের দিক থেকে সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার অবস্থান দ্বিতীয়। ঢাকার আগে আছে কেবল ভারতের রাজধানী দিল্লি। সকালে রাজধানী ঢাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। আর এর মধ্যে ঢাকার সাত স্থানের বায়ুর মান বেশ খারাপ।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

সকালে ঢাকার বায়ুর মান ২২৫। আর দিল্লির বায়ুর মান ৪০৫। বায়ুর মান ২০০’র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০০’র বেশি হলে তা হয় দুর্যোগপূর্ণ।

নগরীর যে সাত স্থানের বায়ু আজ খুব অস্বাস্থ্যকর, সেগুলো হলো ইস্টার্ন হাউজিং (২৫৭), দক্ষিণ পল্লবী (২৫২), বে’জ এজ ওয়াটার (২৪৮), বেচারাম দেউড়ি (২৩৯), কল্যাণপুর (২২৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৬)  ও গোড়ান (২১১)।

প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। 

আইকিউএয়ারের বায়ুদূষণের বার্তায় নগরবাসীর জন্য বেশ কিছু সতর্কতার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো বাইরে বেরোলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যথাসম্ভব কমাতে হবে। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু