weather ৩২.৪৬ o সে. আদ্রতা ৬৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিলেন মা

প্রকাশ :

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিলেন মা

ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

নিহতদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে বলে জানান ওসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের