weather ৩৩.৫২ o সে. আদ্রতা ৫৩% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ :

শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ১৮ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। 

বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভিয়ে ফেলা হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল বিভাগের শ্রেণিকক্ষের সামনে সিঁড়ির করিডোরের সিলিংয়ে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু