weather ৩৩.৫২ o সে. আদ্রতা ৫৩% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর আজ ঢাকা

প্রকাশ :

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর আজ ঢাকা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে সোমবার (৮ ডিসেম্বর) সকালে প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন বায়ুর মান ভয়ানক খারাপ থাকছে। আর ঢাকার একটি স্থানে দূষণের যে অবস্থা, তাকে ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়।

আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকার বায়ুমান ২৭১। ২৬০ স্কোর নিয়ে বিশ্বের নগরীগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে মিসরের রাজধানী কায়রো। তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এর বায়ুর মান ২৪৯।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

সাপ্তাহিক ছুটির প্রথম দিন গত শুক্রবার সকালে ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর নগরী ছিল। পরিদন সাপ্তাহিক ছুদির দ্বিতীয় দিনেও ঢাকার অবস্থান ছিল প্রথম দিকে।

বায়ুর মান ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০০-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’। এর মধ্যে গত ২৮ নভেম্বর ঢাকার বায়ুমান ৩০০ অতিক্রম করেছিল।

বায়ুর মান যদি সর্বোচ্চ হয় বা খুব খারাপ হয়, তবে তাকে দুর্যোগপূর্ণ বলা হয়। রাজধানীর একটি স্থানে আজ এমন অবস্থা আছে। সেই স্থানটি হলো গোড়ান। সেখানকার বায়ুর মান ৩৮৮। ঢাকার আর সাত স্থানেও বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। স্থানগুলো হলো দক্ষিণ পল্লবী (২৯৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮০), বে’জ এজ ওয়াটার (২৭২), বেচারাম দেউড়ি (২৭২), কল্যাণপুর (২৭০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৩) ও শান্তা ফোরাম (২৩৩)।

চলতি মাসের মাঝামাঝি থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই। আজ তা খুবই অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু