weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ :

নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদরের নারিয়া পাড়া গ্রামে নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কে, কেন এবং কীভাবে তাকে হত্যা করেছে এ বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মামুন জানান, হেলাল উদ্দিন নিজ ঘরে শুয়েছিলেন। তার স্ত্রী বেদেনা আক্তারও সঙ্গে ছিলেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠে স্বামীকে দেখেন জবাই করা অবস্থায়। পরে প্রতিবেশীদেরকে জানালে তারা থানায় খবর দেয়। 

হেলাল উদ্দিন এই গ্রামের মৃত আশ্রাব উদ্দিনের ছেলে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি মামুন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের