বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন
তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা
৫ টা ৫৪ মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে
তারেক রহমানকে বহনকারী লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে।
হাসপাতালে তারেক রহমানের সঙ্গে
উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ
দলের শীর্ষপর্যায়ের নেতারা।
এ সময় সেখানে
উপস্থিত নেতা-কর্মীদের বিপুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। হাসপাতালের বাইরে তাঁরা
‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
ইত্যাদি স্লোগান দেন।