weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে কুয়াশা ও গুঁড়ি বৃষ্টির আভাস

প্রকাশ :

সারাদেশে কুয়াশা ও গুঁড়ি বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানান সংস্থার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এসময় রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে কুয়াশা ঘন থাকায় শীতের অনুভূতি বজায় থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ও বাঘবাড়ীতে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, সৈয়দপুর, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। একই সময়ে বান্দরবানে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং নিকলিতে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


সিনপটিক অবস্থায় জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের