weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বালুবাহী ট্রাক উল্টে নিহত চার

প্রকাশ :

রাজশাহীতে বালুবাহী ট্রাক উল্টে নিহত চার

ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো
রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় উপজেলার ঝলমলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

ওসি মোজাম্মেল হক জানান, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ তিনজনের মরদেহ পেয়েছে। মরদেহ তিনটি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আরেকজনের মরদেহ স্থানীয় লোকজন বাড়িতে নিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে দুটি ইউনিট।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের