weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মেয়র মামদানি

প্রকাশ :

হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মেয়র মামদানি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

তিনি এ ঘটনাকে যুদ্ধের সমতুল্য একটি পদক্ষেপ হিসেবেও আখ্যা দিয়েছেন। নববর্ষের প্রথম দিনে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া জোহরান মামদানি এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামদানি বলেন, এটি শুধু আন্তর্জাতিক আইনই নয়, দেশীয় আইনও লঙ্ঘন করছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে মামদানি বলেন, ‘আমাকে শনিবার সকালে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করেছে এবং তাদেরকে এখানে, এই নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে। একতরফাভাবে কোনো সার্বভৌম জাতির ওপর হামলা করা যুদ্ধের শামিল এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা শুধু বিদেশিদের ওপরেই প্রভাব ফেলে না বরং এর সরাসরি প্রভাব পড়ে নিউইয়র্কের বাসিন্দাদের ওপর। লক্ষাধিক ভেনেজুয়েলান নিউইয়র্ক সিটিতে বসবাস করেন এবং তারা এই শহরকে নিজেদের বাড়ি মনে করেন। আমার মূল লক্ষ্য হলো নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। আমার নেতৃত্বাধীন প্রশাসন সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।’

শনিবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী।

ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের