weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৯% , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্

প্রকাশ :

ফের ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। আবারো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির সিএনই এম এম বাদশাহ্। 

রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন মো. শহিদুল ইসলাম ও উত্তম চক্রবর্তী।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৯ জন। মোট ভোট পড়েছে ২৮৪টি। মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৪৫ ভোট, সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ্ ১১৯ ভোট, শহিদুল ইসলাম রাজী যুগ্ম সম্পাদক পদে ১৪৭ ভোট, আমিনুল ইসলাম অর্থ সম্পাদক পদে ১৭৪ ভোট, নিহাল হাসনাইন সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল ২১৩ ভোট, আইয়ুব আনসারী ১৩৪ ভোট এবং মাহবুব আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অপ্রতিমের মরদেহ পাওয়া গেল পাহাড়ের ঢালে অপ্রতিমের মরদেহ পাওয়া গেল পাহাড়ের ঢালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন রিয়াদে হামলার সতর্কতার মধ্যেই বিকট বিস্ফোরণ রিয়াদে হামলার সতর্কতার মধ্যেই বিকট বিস্ফোরণ দেশের বাজারে বাড়ল সোনার দাম দেশের বাজারে বাড়ল সোনার দাম