weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

প্রকাশ :

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার (১২ জানুয়ারি) শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার বায়ুর মান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৮২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

রাজধানীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ধানমন্ডি এলাকার। সেখানে বায়ুর মান সূচকের স্কোর ৩৯২, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে পড়ে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ারের তথ্যমতে, ২৭৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো। ২৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। চতুর্থ অবস্থানে চীনের চেংদু (২৪১) এবং পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৯৯)।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিনিয়ত দূষিত শহরের তালিকা প্রকাশ করে থাকে। বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচকের তথ্য অনুযায়ী বোঝা যায়, একটি নির্দিষ্ট শহরের বায়ু কতোটুকু নির্মল বা দূষিত।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে বেশি স্কোর হলে তাকে ‘বিপজ্জনক’ বা ‘দুর্যোগপূর্ণ’ বলে অভিহিত করা হয়।

বাতাসে ভাসমান বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোনের (O3) ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়। দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ুদূষণের কবলে। শীতকালে এই দূষণ চরম আকার ধারণ করে, তবে বর্ষাকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউ এয়ার নগরবাসীকে কিছু পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে— খোলা জায়গায় ব্যায়াম না করা, জানালা বন্ধ রাখা যাতে দূষিত বাতাস ঘরে ঢুকতে না পারে, বাইরে বের হলে মাস্ক পরা এবং সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের