weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে : ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ :

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে : ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সোমবার (১২ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অবিলম্বে এটি কার্যকর। আর এই আদেশ চূড়ান্ত।’

অর্থনৈতিক তথ্যভান্ডার ট্রেডিং ইকোনমিকস বলছে, ইরানের প্রধান বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো হলো চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। রবিবারই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যেই শুল্ক আরোপের এ ঘোষণা এল।

এর আগে সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, ইরান নিয়ে আলোচনায় অনেক বিকল্প উপায়ের মধ্যে একটি হলো বিমান হামলা।

সোমবার ছিল ইরানে বিক্ষোভের ১৬তম দিন। এদিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ বলছে, সাড়ে ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান।

অন্যদিকে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তবে দেশটি বিক্ষোভকারীদের হতাহতের সংখ্যা উল্লেখ করেনি। এরই মধ্যে ইরানের পরারাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিক্ষোভ ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে’ এসেছে।

ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলেছে, যুদ্ধ না চাইলেও তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংলাপের পথও খোলা রেখেছে তারা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু