weather ২৯.৮ o সে. আদ্রতা ৭১% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশ :

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
রাজধানীর কেরানীগঞ্জের একটি অবৈধ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের একটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।’

স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম মামুন জানান, এর আগেও এই গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরও প্রশাসন কারখানাটি বন্ধ করতে পারেনি।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের