weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

প্রকাশ :

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ছবি : সংগৃহীত।

সিনিয়র রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। সরকারি চাকরি ছাড়ার পর নির্ধারিত তিন বছর সময় পার না হওয়ায় আইন অনুযায়ী তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের যোগ্য হবেন না।

রিটার্নিং অফিসার জানান, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন এবং গত ডিসেম্বরে চাকরি ছাড়েন। পদত্যাগের পর তিন বছর পার না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে বুধবার তাকে নথিপত্র জমা দেওয়ার সময় দেওয়া হলেও পর্যালোচনায় তা আইনসম্মত বলে বিবেচিত হয়নি।

মনোনয়নপত্র বাতিলের পর মনিরা শারমিন জানান, তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন। 

তার আইনজীবী নাজমুস সাকিব বলেন, “আগামী রোববার আমরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করব। আমরা সব দিক বুঝেশুনেই নির্বাচনে অংশ নিয়েছি এবং আশা করি প্রার্থিতা ফিরে পাব।”

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের পক্ষ থেকে মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বুধবারের বাছাইয়ে ১২ জনের মনোনয়ন বৈধ হলেও মনিরার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল। আজকের সিদ্ধান্তে সেটি বাতিল হয়ে গেল।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু