weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পিছালো ১২৭ বার

প্রকাশ :

সাগর-রুনি হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পিছালো ১২৭ বার

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি/ ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া সময় আবারও পিছিয়ে ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। তবে এ নিয়ে মামলার প্রতিবেদন দাখিলের সময় ১২৭তম বারের মত পেছাল।

বৃহস্পতিবার (১৮ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আরিফুল ইসলাম ২২ জুলাই পুনরায় প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। তবে এ নিয়ে মামলার প্রতিবেদন দাখিলের সময় ১২৭তম বারের মত পেছাল।

এ মামলার আসামিরা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ হত্যা মামলাটি করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে বাদ দেওয়া হয় এবং বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে এ তদন্ত কাজ শেষ করতে ছয় মাস বেঁধে দেন হাইকোর্ট।

এরপর ২০২৪ সালের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের এই উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি কাজ করছে। তৃতীয় দফায় গত ২৬ এপ্রিল আরও ছয় মাস সময় পেয়েছে এই টাস্কফোর্স।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক