weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম শ্রেণির ভর্তিতে নামমাত্র পরীক্ষা, শিক্ষামন্ত্রী

প্রকাশ :

প্রথম শ্রেণির ভর্তিতে নামমাত্র পরীক্ষা,  শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন/ ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
আগামী বছর প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন)  দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে মন্ত্রী এ কথা জানান।

 শিক্ষামন্ত্রী বলেন, "ভর্তি পরীক্ষার ব্যাপারে, ক্লাস ওয়ানের ব্যাপারে আমরা বলেছি, একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। এখানে কোচিং সেন্টারে যাওয়ার মতো কোনো ভর্তি পরীক্ষা না। একই সঙ্গে আমরা ‘ক্যাশমেন্ট এরিয়ার’ উপরে কাজ করছি।

"আমরা ‘ক্যাশমেন্ট এরিয়া’(স্কুলের আশপাশের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া) এবং ন্যূনতম ভর্তি পরীক্ষা নিয়ে সিট অনুযায়ী সেভাবে ব্যবস্থা করব। সব জায়গায় তো আর এ ধরনের হচ্ছে না।

কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে পরিকল্পনা সরকারের আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনায় এখনও আমরা বসিনি। আমরা ‘ক্যাশমেন্ট এরিয়া’ও পরীক্ষা দুইটাকে- সমন্বয় সাধন করে করব। 

এমন কোনো পরীক্ষা আমরা দেব না যে নিউরোসায়েন্টিস্ট বানানোর জন্য আমরা ক্লাস ওয়ানের ছেলে- মেয়েদের পরীক্ষা দিছি। আপনারা একটু সময় দিন, দেখুন; ইনশাআল্লাহ দেখতে পাবেন।"

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু