weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ কর্মীসহ ৬৬ জন গ্রেপ্তার : ডিএমপি

প্রকাশ :

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ কর্মীসহ ৬৬ জন গ্রেপ্তার : ডিএমপি

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীসহ মোট ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

এর মধ্যে বিশেষ অভিযানে ৬৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৭ জুন) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীর মধ্যে একজনকে মোহাম্মদপুর, একজনকে মিরপুর এবং একজনকে বনানী এলাকা থেকে আটক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, ১৩ জন সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী সন্দেহভাজন ও ডাকাতি মামলার আসামি এবং ৩৯ জন মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারের অভিযোগে এবং একজন দস্যুতা, ছিনতাই ও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছেন।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক