weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি

প্রকাশ :

ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি

নিহত কামাল উদ্দিন বাবুল তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা/ ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে, যিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএসহ স্থানীয় গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছে।

পুলিশ জানায়, ফ্ল্যাট থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় বাবুলের ২০ বছর বয়সী ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে বাংলাদেশে ঘটনাটি জানাজানি হয়। পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, হত্যাকাণ্ডের প্রায় এক বছর আগে সিরাজুল ইসলামের গ্রামের বাড়িতে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত ডাকাত দলের উড়ো চিঠি আসে। 

চিঠিতে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা দাবি করা হয় এবং দাবি পূরণ না হলে প্রবাসী ছেলে ও নাতিকে হত্যা এবং নারী সদস্যদের নির্যাতনের হুমকি দেওয়া হয়।

স্বজনদের দাবি, এ বিষয়ে পরিবার থানায় ও সেনা ক্যাম্পে লিখিতভাবে অভিযোগ করেছিল। তবে কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, বিষয়টি তখন মৌখিকভাবে জানানো হয়েছিল এবং পরিবারের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, বিদেশের মাটিতে একই পরিবারের তিনজনের এমন নৃশংস মৃত্যু পুরো প্রবাসী সমাজকে নাড়া দিয়েছে।

বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম বলেন, চাচা দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন। এমন নির্মম ঘটনায় আমরা স্তব্ধ।

স্থানীয়দের ভাষ্য, প্রবাসে দীর্ঘদিন থাকলেও বাবুলের সঙ্গে গ্রামের মানুষের যোগাযোগ ছিল ঘনিষ্ঠ। তার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

ইতালির পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের