weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রকাশ :

দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বামে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান আর ডানে ডিএমপি’র সাবেক উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম। (ফাইল ছবি)

সিনিয়র রিপোর্টার

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পুলিশের ইউনিফর্ম পরে উপস্থিত থাকার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একই দিনে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সরকারি আদেশ অমান্যের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ছোট ভাই মো. ওয়াহিদুজ্জামানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঢাকার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে পুলিশের ইউনিফর্ম পরে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান এবং অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।

পরে এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতির পর রাষ্ট্রপতির অনুমোদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ‘অসদাচরণ’-এর দায়ে বাধ্যতামূলক অবসরের গুরুদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের আগস্টে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হলেও অনুমতি ছাড়া নতুন কর্মস্থলে যোগদান না করে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হলে কারণ দর্শানোর একাধিক নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। তদন্তে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। পরে পিএসসির সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সরকার।

পিলসনিউজ/এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে অভিযান ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে হাইকোর্টে করা রিট খারিজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে হাইকোর্টে করা রিট খারিজ কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার আরোহী নিহত কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার আরোহী নিহত নবম পে-স্কেলে বড় পরিবর্তন আনছে সরকার নবম পে-স্কেলে বড় পরিবর্তন আনছে সরকার