weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৫

প্রকাশ :

ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৫

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার/ফাইল ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য।

গ্রেপ্তাররা হলেন-  শৈলকুপার দুধসর গ্রামের নায়েব আলী জোয়ার্দ্দার (৭২) ও বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা এবং সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক