weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মক্কা প্রতিরক্ষা জোটের’ মহাসচিব পাকিস্তানি, রিয়াদে সদর দপ্তর

প্রকাশ :

‘মক্কা প্রতিরক্ষা জোটের’ মহাসচিব পাকিস্তানি, রিয়াদে সদর দপ্তর

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে তিন দেশ।

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সচিবালয়ের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন পাকিস্তানের একজন প্রতিনিধি।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং নিজেদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে।

আগস্টের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে সম্ভাব্য যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য।

চুক্তির গুরুত্বপূর্ণ একটি ধারায় বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকি দুই দেশও নিজেদের ওপর হামলা হিসেবে বিষয়টি বিবেচনা করবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু