weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ি ছিটকে ধানক্ষেতে, আহত পথচারী

প্রকাশ :

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ি ছিটকে ধানক্ষেতে, আহত পথচারী

ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়েছেন। তারা জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামের এক পথচারী আহত হয়েছেন। তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে প্রতিমন্ত্রী আবদুল বারী তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। এ সময় গাড়িতে তার স্ত্রীও ছিলেন। তাদের সঙ্গে পুলিশের একটি নিরাপত্তা গাড়ি ছিল।

কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর নিরাপত্তা গাড়িটি আগে চলে যায়। এর পরপরই ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে নেমে যায়।

প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, ‘পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী ও আমি দুজনই আহত হয়েছি। শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে জয়পুরহাট পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন