weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ

প্রকাশ :

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ মোড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার পরনে ছিল সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, তার গায়ে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো একসময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করবো। এতে মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ওসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন