weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত তিন, আহত ৩০

প্রকাশ :

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত তিন, আহত ৩০

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে তিন জন নিহত হন।

এসময় আহত হন আরো অন্তত ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য হুমকি: মরিয়ম নওয়াজ পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য হুমকি: মরিয়ম নওয়াজ গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত তিন, আহত ৩০ গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত তিন, আহত ৩০ হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা দেশের বাজারে সোনার গহনার দাম কমলো দেশের বাজারে সোনার গহনার দাম কমলো