weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের পর আগস্টেও কমল মূল্যস্ফীতি

প্রকাশ :

জুলাইয়ের পর আগস্টেও কমল মূল্যস্ফীতি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ের ধারাবাহিকতায় আগস্টেও মূল্যস্ফীতির হার কমে হয়েছে আট দশমিক ২৬ শতাংশ। এটি ১০ মাসের মধ্যে সবচেয়ে কম।

চলতি অর্থবছরের জুলাইয়ে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির এ হার ছিল আট দশমিক ৩২ শতাংশ। আর গত ২০২৫ সালের অক্টোবরে এ হার ছিল আট দশমিক ১৭ শতাংশ। এরপর থেকে আবার দেশে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে।

এতে দেখা যায়, আগস্টে খাদ্যে কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সাত দশমিক ০২ শতাংশ; জুলাইয়ে যা হয়েছিল আট দশমিক ১৬ শতাংশ।

অপরদিকে আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক ৩২ শতাংশ; জুনে যা ছিল নয় দশমিক ২৮ শতাংশ।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে আগস্টে আট দশমিক ২৬ শতাংশ মূল্যস্ফীতির মানে হচ্ছে–আগের বছরের আগস্টে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা এখন কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৬ পয়সা।

১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছে সরকার।

২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় দেশে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছিল। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ১৪ দশমিক ১০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয় নয় দশমিক ৬৮ শতাংশ।

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরের কয়েক মাস সার্বিক মূল্যস্ফীতি নয় থেকে ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল। তারমধ্যেই ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে রাখার লক্ষ্য ধরেছিল অন্তবর্তী সরকার। তবে আট দশমিক ৬৮ শতাংশ গড় মূল্যস্ফীতি নিয়ে শেষ হয়েছিল ওই আর্থিক বছর।

এদিকে আগস্ট শেষে (২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট) দেশে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে আট দশমিক ৬৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছিল ১০ দশমিক ০৩ শতাংশ।

বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তিন মাস পর গত জুলাইয়ে দেশে সার্বিক মূল্যস্ফীতি নয় শতাংশের নিচে নামে। গত এপ্রিলে নয় দশমিক ০৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল দেশে। মে মাসে তা বেড়ে নয় দশমিক ৪২ শতাংশে উঠেছিল। জুনে তা সামান্য কমে নয় দশমিক ১৬ শতাংশে নামে।

জুলাইয়ে তা থেকে আরও দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট কমে নয় শতাংশের নিচে আট দশমিক ৩২ শতাংশে নেমেছিল; আগস্টে তা আরও কমে আট দশমিক ২৬ শতাংশে নেমেছে।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে আট দশমিক ৫৮ মূল্যস্ফীতি হয়েছিল দেশে। ফেব্রুয়ারিতে তা বেড়ে নয় দশমিক ১৩ শতাংশে ওঠে। মার্চে অবশ্য কমে আট দশমিক ৭১ শতাংশে নেমেছিল। এরপর টানা তিন মাস নয় শতাংশের ওপরে থাকার পর জুলাই মাসে এর নিচে নেমেছিল।

আগস্টে শহরের পাশাপাশি গ্রামেও কমেছে মূল্যস্ফীতি। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এ মাসে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সাত দশমিক ০১ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক ৫৯ শতাংশ।

আগের মাস জুলাইয়ে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল আট দশমিক ৩৬ শতাংশ। যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাত দশমিক ১৪ শতাংশ; খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল নয় দশমিক ৫৩ শতাংশ।

অন্যদিকে আগস্টে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ২০ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সাত দশমিক ০৪ শতাংশ; খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ৯৭ শতাংশ।

জুলাইয়ে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল আট দশমিক ২৪ শতাংশ। যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল সাত দশমিক ২১ শতাংশ; খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল আট দশমিক ৯০ শতাংশ।

মূল্যস্ফীতির পাশাপাশি চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে মজুরি সূচকও কমেছে। এই জাতীয় গড় মজুরির হার দাঁড়িয়েছে আট দশমিক ০৫ শতাংশ। আগের মাস জুলাইয়ে এই হার ছিল আট দশমিক ২২ শতাংশ।

এর মানে হল- আগস্টেও মূল্যস্ফীতি মজুরি হারের চেয়ে বেশিই রয়ে গেছে।

মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। প্রকৃত আয় কমে যায়।

গ্রাম-শহর নির্বিশেষে ১৪৫টি নিম্ন দক্ষতার পেশার মজুরির ওপর হিসাব করে থাকে বিবিএস। মজুরিনির্ভর বিশাল জনগোষ্ঠীর ওপর মূল্যস্ফীতির চাপ বেশি পড়ে।

বিবিএস বলছে, দেশের প্রায় ৮৬ শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। দেশে এরকম কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় ছয় কোটি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী বাঁধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত প্রথম দিন টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ছয় হাজার গ্রাহক প্রথম দিন টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ছয় হাজার গ্রাহক রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত জুলাইয়ের পর আগস্টেও কমল মূল্যস্ফীতি জুলাইয়ের পর আগস্টেও কমল মূল্যস্ফীতি