weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু

প্রকাশ :

হামের উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা এবং  সিলেট বিভাগে চার জন করে মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে তখন থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ৩০ জন। 

এই সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬১ জন।এ ছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৭৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ৯৩ জন। সারাদেশে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে এক লাখ ৭২ হাজার ৭২০ জন রোগী। তাদের মধ্যে এক লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এক লাখ ৪৬ হাজার ৪০০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। 

এ পর্যন্ত ২০ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার নমুনা পরীক্ষা হয় না। ফলে নমুনা পরীক্ষার তথ্য দিয়ে হামের বিস্তারের সঠিক চিত্র পাওয়া যায় না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু