weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৯% , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বিড়ালের সন্ধান

প্রকাশ :

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বিড়ালের সন্ধান

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বলিভিয়ার পাহাড়ি জঙ্গলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির বন্য বিড়ালের। স্থানীয়রা যাকে টিলকায়ো নামে চেনেন। বিজ্ঞানীরা তার বৈজ্ঞানিক নাম দিয়েছেন লিওপারডাস টিলকায়ো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক শতাব্দীরও বেশি সময় পর প্রথম নতুন জীবিত বিড়াল প্রজাতি শনাক্ত করা হলো।

প্রতিবেদনে আরও বলা হয়, টিলকায়ো দেখতে ছোট। গায়ের রং হালকা বাদামি এবং শরীরজুড়ে গোলাকার দাগ আছে। লম্বায় প্রায় ৪৬ সেন্টিমিটার এবং ওজন মাত্র এক দশমিক চার কেজি।

এর দেখা মিলেছে বলিভিয়ার মেঘে ঢাকা ও আর্দ্র ইউঙ্গাস অঞ্চলের পাহাড়ি বনে।

গবেষকেরা দক্ষিণ আমেরিকার ৩৮টি বিড়ালের ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হন, টিলকায়ো অন্যদের থেকে আলাদা একটি প্রজাতি।

গবেষণায় জানা যায়, এর বংশধারা অন্য টাইগার ক্যাটদের থেকে প্রায় ১৪ লাখ বছর আগে আলাদা হয়ে গেছে।

গবেষকদের হাতে এখনো টিলকায়ো সম্পর্কে খুব বেশি তথ্য নেই। তারা মাত্র দুটি জীবিত বিড়াল পরীক্ষা করেছেন। একটি ১০ বছর বয়সী পুরুষ টিলকায়ো, বর্তমানে বন্যপ্রাণী অভয়ারণ্যে রয়েছে। এটি সম্ভবত রাতে বেশি চলাফেরা করে।

গবেষণায় আরও জানা গেছে, এত দিন যেসব টাইগার ক্যাটকে একটি প্রজাতি মনে করা হতো, আসলে সেগুলো জিনগতভাবে পাঁচটি আলাদা প্রজাতি। পেরুর ইউঙ্গাস অঞ্চলে একটি নতুন উপপ্রজাতিরও সন্ধান পেয়েছেন গবেষকেরা।

নতুন প্রজাতির সন্ধান মিললেও টিলকায়োর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আছে। বন উজাড়, কৃষিকাজ, আগুন ও খনির কারণে তার আবাসস্থল হুমকির মুখে। তাই এই নতুন প্রজাতিকে রক্ষায় এখনই এর বন ও আবাসস্থল সংরক্ষণ করা জরুরি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও বাকি নিত্যপণ্যের দামে নাখোশ ক্রেতারা সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও বাকি নিত্যপণ্যের দামে নাখোশ ক্রেতারা ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ যাচ্ছে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ যাচ্ছে যুক্তরাষ্ট্রে পেজেশকিয়ান-আরাগচিসহ ইরানি কর্মকর্তাদের ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র পেজেশকিয়ান-আরাগচিসহ ইরানি কর্মকর্তাদের ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা বিল পাশ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা বিল পাশ