weather ২৭.৫৭ o সে. আদ্রতা ৮১% , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

প্রকাশ :

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিনজন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তিনজন নিহতের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন এবং একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক একইদিকে যাওয়া ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে গিয়ে ধাক্কা খায়। একই সময় ট্রাকটিও বাজারের আরও কয়েকটি দোকানের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপনে আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোপনে আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল প্রাথমিকে বঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রাথমিকে বঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী জামিন মেলেনি জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন মেলেনি জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান