weather ২৯.১৬ o সে. আদ্রতা ৭৬% , বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার

প্রকাশ :

কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় চলতি বছরের প্রথম আট মাসে ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৩৪০ জন বাংলাদেশি।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসব বহিষ্কার কার্যকর করা হয়।

জাতীয়তা অনুযায়ী বহিষ্কারের সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির চার হাজার ২২৭ জন নাগরিককে এ সময়ে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর রয়েছে মেক্সিকো- দুই হাজার ২৮২ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ এবং রোমানিয়ার ৪৩৩ জন নাগরিককে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশিদের সংখ্যা ৩৪০ জন; যা জাতীয়তা অনুযায়ী সপ্তম সর্বোচ্চ।

সিবিএসএর তথ্য অনুযায়ী, বহিষ্কারের সবচেয়ে বড় কারণ ছিল শরণার্থী আবেদন-সংক্রান্ত নিয়ম না মানা। এ কারণে আট মাসে ১২ হাজার পাঁচ জনকে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য অভিবাসনসংক্রান্ত নিয়ম না মানার কারণে এক হাজার ৭৯৪ জন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জনকে বহিষ্কার করা হয়েছে। অভিবাসন আবেদনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জন এবং অন্যান্য কারণে ১১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের ধরনেও পার্থক্য রয়েছে। মোট ১৪ হাজার ৮৯৭ জনের মধ্যে আট হাজার ৫৭৭ জনের ক্ষেত্রে বহিষ্কার আদেশ, তিন হাজার ৩০৩ জনের ক্ষেত্রে প্রস্থান আদেশ এবং তিন হাজার ১৭ জনের ক্ষেত্রে বহিষ্কার-নিষেধাজ্ঞা আদেশ কার্যকর করা হয়েছে।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুই হাজার ৬৫৮ জনকে কানাডা থেকে বহিষ্কার করা হয়। ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল এক হাজার ২৭০, মার্চে এক হাজার ৪৩২, এপ্রিলে এক হাজার ৯১৭, মে মাসে দুই হাজার ৩৬৯, জুনে এক হাজার ৭৯১, জুলাইয়ে এক হাজার ৮৩৭ এবং আগস্টে এক হাজার ৬২৩ জন।

সিবিএসএ’র পরিসংখ্যানে আরও দেখা যায়, ৩১ আগস্ট পর্যন্ত এক হাজার ৩৬৮ জন বাংলাদেশি নাগরিকের বহিষ্কার প্রক্রিয়া চলমান ছিল। একই সময়ে পুরো কানাডায় বহিষ্কার প্রক্রিয়াধীন ব্যক্তির সংখ্যা ছিল ৪৯ হাজার ৫৩৬ জন।

বহিষ্কার প্রক্রিয়াধীন ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর নাগরিক ছয় হাজার ১০২ জন।

সিবিএসএ জানিয়েছে, কানাডায় বৈধভাবে প্রবেশ বা অবস্থানের অধিকার নেই-এমন বিদেশি নাগরিকদের আইন অনুযায়ী দেশ থেকে অপসারণ করে সংস্থাটি। নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বহিষ্কার কার্যকর হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভুতুড়ে বিলের ঘটনায় জিএমসহ চারজন বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ ভুতুড়ে বিলের ঘটনায় জিএমসহ চারজন বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ এল নিনোর প্রভাবে ঝুঁকিতে লাতিন আমেরিকার আড়াই কোটি শিশু: ইউনিসেফ এল নিনোর প্রভাবে ঝুঁকিতে লাতিন আমেরিকার আড়াই কোটি শিশু: ইউনিসেফ স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার