weather ২৯.১৬ o সে. আদ্রতা ৭৬% , বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

প্রকাশ :

মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবলের তার খুলে ফেলার পর এক পর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হলে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদেরও সংঘর্ষ শুরু হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানায় পুলিশ। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আমরা ঘটনা নিয়ন্ত্রণে চেষ্টা করছি।’ তিনি বলেন, বর্তমানে হকার ও ব্যবসায়ীদের দখলে মিরপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মিরপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিস্তারিত জানাব।

এদিকে মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভুতুড়ে বিলের ঘটনায় জিএমসহ চারজন বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ ভুতুড়ে বিলের ঘটনায় জিএমসহ চারজন বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ এল নিনোর প্রভাবে ঝুঁকিতে লাতিন আমেরিকার আড়াই কোটি শিশু: ইউনিসেফ এল নিনোর প্রভাবে ঝুঁকিতে লাতিন আমেরিকার আড়াই কোটি শিশু: ইউনিসেফ স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার