weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮১% , সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমার আইকিউ অত্যন্ত উচ্চমানের, সর্বোচ্চ পর্যায়ের: ট্রাম্প

প্রকাশ :

আমার আইকিউ অত্যন্ত উচ্চমানের, সর্বোচ্চ পর্যায়ের: ট্রাম্প

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নিজের বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার আইকিউ অত্যন্ত উচ্চমানের, এমনকি সর্বোচ্চ পর্যায়ের। 

তার দাবি, এই বুদ্ধিমত্তার পেছনে জেনেটিক ভূমিকা রয়েছে এবং তিনি তার প্রয়াত চাচা ড. জন ট্রাম্পের কাছ থেকে এ গুণ পেয়েছেন।

সম্প্রতি ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমের সঙ্গে বিরোধ, ওয়াশিংটনে পরিবর্তন, ইরান যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে তিনি বিশ্বাস করেন কি না— এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্প নিজের আইকিউ প্রসঙ্গ তোলেন। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা কি আমার চাচাকে নিয়ে লেখা প্রতিবেদনটি দেখেছেন? আমার আইকিউ অত্যন্ত উচ্চমানের। সর্বোচ্চ পর্যায়ের। আমি ঠিকঠাক আছি এবং এসব বিষয় বুঝি।

ট্রাম্প বলেন, আমার চাচা ৪১ বছর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষকতা করেছেন। তিনি আরও বলেন, তিনি বংশগতি বা জেনেটিক্সে বিশ্বাস করেন এবং বিষয়টি বোঝেন।

ট্রাম্পের প্রয়াত চাচা ড. জন ট্রাম্প ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রকৌশলবিদ্যার অধ্যাপক ছিলেন। ক্যানসার গবেষণায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে জাতীয় বিজ্ঞান পদক দেন। ১৯৮৫ সালে তার মৃত্যু হয়।

চাচার প্রসঙ্গ ট্রাম্প এর আগেও বিভিন্ন সময়ে তুলেছেন। ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি ড. জন ট্রাম্পের ‘ভালো জিন’ থাকার কথা বলেছিলেন। ২০২৪ সালের শুরুতেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমআইটিতে সহকর্মীদের সঙ্গে তার চাচার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন।

গত বছরও ট্রাম্প চাচাকে নিয়ে একটি ভুল দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, চাচা কুখ্যাত সন্ত্রাসী থিওডোর কজিনস্কিকে পড়িয়েছিলেন। তবে কজিনস্কি হার্ভার্ড থেকে স্নাতক এবং মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেছিলেন।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার জেনেটিক্স-সংক্রান্ত দাবির সমালোচনা করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, চাচার বুদ্ধিমত্তা থাকলেই ভাতিজার আইকিউ একই মাত্রার হবে— এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি কী।

টাইমের সাক্ষাৎকারে ট্রাম্প নিজের বুদ্ধিমত্তার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন। তিনি এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে এগিয়ে রাখতে বড় ধরনের অবকাঠামো উন্নয়নের পক্ষে অবস্থান জানান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সরকারি হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল সরকারি হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল সংকটের মাঝে এলপিজির দাম বাড়লো সংকটের মাঝে এলপিজির দাম বাড়লো জামিন মেলেনি, আখতারুজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ জামিন মেলেনি, আখতারুজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ বাংলাদেশের সঙ্গে এফটিএ’র সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে এফটিএ’র সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার