weather ২৭.৪ o সে. আদ্রতা ৭৮% , মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০২ জন

প্রকাশ :

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০২ জন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এক হাজার ৯০২ জনের হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৭১ জনের মৃত্যু হলো।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন ভর্তি হয়েছেন; দক্ষিণ সিটিতে ভর্তি হন ২২৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪০১ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ৩০৬ জন, ময়মনসিংহে ৯৮, রাজশাহী ১০৫, রংপুরে ৬৬ এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।

তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৮ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৮৮ হাজার ৩৬০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮২ হাজার ৩৩৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশিতিন৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০২ জন ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০২ জন চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী হাজার কিলোমিটার দূরে পালিয়েছে, আইআরজিসির দাবি ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী হাজার কিলোমিটার দূরে পালিয়েছে, আইআরজিসির দাবি