weather ২৫.৮৫ o সে. আদ্রতা ৮২% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

প্রকাশ :

সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যাপক হামলার প্রেক্ষিতে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সেনা মোতায়েন করবে। নতুন পারস্পরিক প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতির অংশ হিসেবে তিন দেশ এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব জানায়, গত আগস্টে তারা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। ওই চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে অন্য দুই দেশ তাকে সহায়তা করবে।

এই জোটে যুক্ত হয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান শক্তি সৌদি আরব।

সোমবার রিয়াদে তিন দেশের প্রতিনিধিরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সৌদি আরবের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার বিষয়টি গুরুত্ব পায়। তবে বিবৃতিতে ইরান-সমর্থিত হুথিদের  নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

যৌথ বিবৃতিতে তিন দেশ সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির ‘দ্ব্যর্থহীনভাবে’ নিন্দা জানায়।

তারা আরও জানায়, যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সৌদি আরবে পাঠানো এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে সৌদি আরবে পৌঁছানোর পর তুরস্ক ও পাকিস্তানের সেনারা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবে, তা বিবৃতিতে জানানো হয়নি।

ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকেই সৌদি আরব হুথিদের ধারাবাহিক হামলার মুখে রয়েছে। দেশটির বিভিন্ন শহর, তেল অবকাঠামো ও জাহাজ এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

গত সেপ্টেম্বরে হুথিরা নতুন করে অভিযান শুরু করে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর জবাবে সোমবার সৌদি আরবের সমর্থনে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেন সরকার। দীর্ঘদিন ধরে হুথিদের  নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের