weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯২% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আনচেলত্তির রিয়াল ছাড়ার পথ খুলল

প্রকাশ : ০৬-০৫-২০২৫ ২১:২১

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
বেশ কদিন ধরেই গুঞ্জন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। এও গুঞ্জন রয়েছে তার পরবর্তী গন্তব্য ব্রাজিল জাতীয় দলে। তবে ২০২৬ পর্যন্ত চুক্তি থাকায় আর্থিক বিষয়ে ছিলো জটিলতা। এই জটিলতার কারণে জানা গিয়েছিল হয়তো ব্রাজিলে যেতে পারবেন না তিনি। তবে নাটকীয়ভাবে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। 

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, মৌসুম শেষ হওয়ার আগেই ইতালিয়ান এই কোচের রিয়াল ছাড়ার পথ খুলতে যাচ্ছে। এই বিষয়ে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে রিয়ালের সঙ্গে চুক্তি করেন আনচেলত্তি, যার মেয়াদ ছিলো ২০২৬ পর্যন্ত। আগেভাগে তাকে ছেড়ে দিলে এক বছরের বেতন দেওয়ার কথা রিয়ালের। এই ব্যাপারেই আটকে ছিলো সব। গণমাধ্যমের খবর, ক্লাব ও কোচ একটা সমঝোতায় পৌঁছে গেছেন। আগামী রবিবার বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোর পরই তার বিদায়ের ঘোষণা আসতে পারে।

অর্থাৎ ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল ছাড়ছেন তিনি। ক্লাব বিশ্বকাপে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও বায়ার লেভারকুসেন কোচ জাভি আলোনসো।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রিয়াল-আনচেলত্তি সমঝোতায় সমাপ্তির পথে হাঁটার খবরের সঙ্গে ব্রাজিলের পথও খুলে গেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)'র সঙ্গে আনচেলত্তির আলোচনা ইতিবাচক মোড় নিতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হতে যাচ্ছেন ক্লাব ফুটবলের সফলতম এই কোচ।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে বিব্রতকর হারের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। বর্তমানে প্রধান কোচ ছাড়া বিপাকে আছে দলটি। আগামী বিশ্বকাপ কেন্দ্র করে আনচেলত্তি ছিলেন সিবিএফের প্রধান পছন্দ। এখন দেখার বাকি সবশেষ কী হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত