weather ৩১.৫ o সে. আদ্রতা ৭০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা

প্রকাশ : ২৬-০৫-২০২৫ ২১:৪৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রবিবার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাটে সাবেক কমিশনার কাইয়ুমের বাসার কাছে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় কামরুল আহসানকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা খুন খুন করলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্বজনরা।

ময়নাতদন্তের জন্য সাধনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন বাড্ডা থানার ওসি।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে দোকানে বসে চা খাচ্ছিলেন কামরুল আহসান সাধন। সেখানে কামরুলসহ আরো কয়েকজনসহ বসা ছিলেন। এর মাঝে হঠাৎ করে দুজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। দুজনই ছিলেন মাস্ক পড়া। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই পরে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, একটি রাস্তায় দোকানের সামনে চেয়ারে বসে আছেন চার-পাঁচজন। তাদেরই একজন সাধন। পরে দুই যুবক তার খুব কাছে এসে তাকে একাধিকবার গুলি করে দৌড়ে পালিয়ে যান। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত