weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা ইসলাম আর নেই

প্রকাশ : ১৮-০২-২০২৫ ২২:৪৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর প্রতিবেদক মাসুমা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়নপুরে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনি একমাত্র মেয়ে। জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন তিনি। 

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক, মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। তাদের প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে মাসুমাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মাসুমার মরদেহ মোহাম্মদপুরের বাবর রোডে মারকাজুল ইসলামে প্রথম জানাজা শেষে নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী