weather ৩৫.৮৬ o সে. আদ্রতা ৪৯% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ

প্রকাশ : ০৯-১১-২০২৫ ০০:০৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দ্রুতগতির গাড়ির ধাক্কায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার আজমপুরে ইউসুফ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ভোরে বিএনএস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার এসআই শাহিন মাহমুদ। শাহিন বলেন, ইউসুফ নামের ওই ব্যক্তি একজন ভ্যানচালক, যখন যেটা পান ভাড়ায় নেন। তবে কীভাবে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন, এখনো কেউ স্পষ্ট করেননি।

মর্গের সামনে ইউসুফের স্বজন সাইদুল বলেন, ভোরে ইউসুফ ভ্যানে করে মাছ নিয়ে উত্তরায় যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউসুফ কীভাবে দুর্ঘটনার শিকার হলেন তা তদন্ত করে বের করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহিন। নিহত ইউসুফের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নাওয়াপাড়া গ্রামে। ঢাকায় থাকতেন উত্তরায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন