weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৮% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারি, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশ : ২৩-১০-২০২৫ ২১:০৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে এই ঘটনা ঘটে। জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। রাজধানীর কল্যাণপুরের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন তিনি।

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোররাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন। একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তার মাথায় পরে। এতে তিনি গুরুতর আহত হন।

জাহিদকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়েছিল বলে জানান রবিন হোসেন। তিনি বলেন, পরে জাহিদকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন