রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা
প্রকাশ :
ছবি : সংগৃহীত
সিনিয়র রিপোর্টার
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯০৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
পিপলসনিউজ/এসসি
এছাড়াও অভিযানকালে ৪৩টি গাড়ি ডাম্পিং ও ৭২টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
পিপলসনিউজ/এসসি