weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাগ-আরতির সংসার ভাঙছে?

প্রকাশ :

শেবাগ-আরতির সংসার ভাঙছে?

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের সংসার ভাঙছে বলে গুঞ্জন চলছে। আরতি আহলাওয়াতের সঙ্গে সাবেক এ ওপেনারের ২১ বছরের দাম্পত্য জীবন। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই দম্পতি এখন বিচ্ছেদের পথে।

ইনস্টাগ্রামে একজন আরেকজনকে আনফলো করার পর থেকেই এই গুঞ্জন চাউর হয়েছে। তাদের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই শেবাগ ও আরতি আলাদা বসবাস করছেন। ২০০৪ সালে আরতিকে বিয়ে করেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান।

শেবাগ ও আরতির ঘরে দুই সন্তান— ২০০৭ সালে আর্যবীরের জন্ম, বেদান্তের জন্ম ২০১০ সালে। সর্বশেষ দীপাবলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেবাগ তার মা ও ছেলেদের ছবি পোস্ট করলেও স্ত্রীর কোনো ছবি পোস্ট করেননি। ভক্তরা তখনই কিছু একটা হয়েছে বলে ধারণা করেন। এ নিয়ে কোনো পক্ষই মুখ না খোলায় ব্যাপারটি নিয়ে গুঞ্জন শুধুই বেড়েছে।

দুই সপ্তাহ আগে বিশ্ব নাগাকেশি মন্দিরে গিয়েছিলেন শেবাগ। ইনস্টাগ্রামে সেখানকার ছবি পোস্ট করলেও আরতির কোনো ছবি কিংবা তার বিষয়ে কিছুই উল্লেখ করেননি। শেবাগ অবশ্য বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। এই দম্পতি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলায় শেবাগের ভক্তদের মাঝে গুঞ্জন আরো বেড়েছে।

আরতি দিল্লির মেয়ে। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। পরে নেমেছেন ব্যবসায়, চারটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি। তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শেবাগ। এরপর ২০০৪ সালে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসায় ধুমধাম করে দুজনের বিয়ে হয়। এতদিন তাদের দাম্পত্যজীবন নিয়ে কোনো বিতর্ক শোনা না গেলেও সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে সূত্র জানিয়েছে, দুজনের সম্পর্ক আর আগের মতো নেই। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু