weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিলন্ডারিং মামলা, অব্যাহতি পেলেন তারেকের এপিএস অপুসহ ৪ জন

প্রকাশ :

মানিলন্ডারিং মামলা, অব্যাহতি পেলেন তারেকের এপিএস অপুসহ ৪ জন
সিনিয়র রিপোর্টার
মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর মতিঝিল থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপাদান না থাকায় তাকে অব্যাহতির আদেশ দিয়েছেন। 

এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া অন্যরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, আমেনা এন্টার প্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন।

চার্জ গঠন হওয়া তিনজন হলেন- নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টার প্রাইজ অ্যান্ড সার্ভিসের কর্মচারী ফায়েজুর রহমান। 

মামলা সূত্রে জানা যায়, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। 

এ ঘটনায় র্যা ব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে সাত জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু