weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেপ্তার

প্রকাশ :

সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক। তিনি বলেন, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক