weather ৩১.০২ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘চুট্টমাল্লে’ গেয়ে এড শিরানের চমক

প্রকাশ :

‘চুট্টমাল্লে’ গেয়ে এড শিরানের চমক

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
'দেবরা' সিনেমার তেলেগু ভাষার জনপ্রিয় গান 'চুট্টমাল্লে' গেয়ে চমক দেখালেন ‘পারফেক্ট’ খ্যাত ব্রিটিশ গায়ক এড শিরান। ভারতের বেঙ্গালুরুর কনসার্টে গাওয়া সে গান এখন নেটদুনিয়ায় ভাইরাল।

৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো শোনাতে শুরু করেন শিরান। এরপরই ভক্তদের অবাক করে দিয়ে গান ধরেন তেলেগু ভাষার জনপ্রিয় গান 'চুট্টমাল্লে'।

জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত 'দেবরা' সিনেমার 'চুট্টমাল্লে' গান গাওয়ার সময় এড শিরানের সঙ্গে সুর মেলান ভারতের জনপ্রিয় গায়িকা শিল্পা রাও। দুই দেশের দুই সংগীতশিল্পীর সে স্টেজ পারফরম্যান্স এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতিকে এত সুন্দর করে উদ্যাপন করার জন্য প্রশংসায় ভাসছেন শিরান।

নিজের এক্স হ্যান্ডেলে 'চুট্টমাল্লে' গান শেখার মুহূর্তও শেয়ার করেছেন শিরান। যা দেখে নেটিজেনরা শুভকামনা জানাচ্ছেন গায়ককে।তেলেগু ভাষায় গান গাওয়ার আগে পাঞ্জাবি ভাষায় গান গেয়েও ভক্তদের মুগ্ধ করেছিলেন শিরান। এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ এ গায়ক।

কনসার্ট নিয়ে ব্যস্ত শিরান আগামী ১২ ফেব্রুয়ারি শিলং এবং ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে কনসার্ট করে ভারত সফর শেষ করবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে তিন আইন: হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে তিন আইন: হিউম্যান রাইটস ওয়াচ