weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

প্রকাশ :

প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান বলেছেন, প্রশাসনে যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৩  ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন- ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা এমন ঘৃণ্য অর্থ সংক্রান্ত অপরাধ করেছেন। তাছাড়া আমাদের কলিগদের সম্পর্কে অনেক কথা বাজারে আছে। চার কোটি, পাঁচ কোটি, ৩০ কোটি এমন আছে। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে যদি দেখি-সত্যি সত্যি ঘটনা আছে, শুধু সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো।

মোখলেস উর রহমান বলেন, যাদের নামে অপপপ্রচার কিংবা কোনও অপরাধের সঙ্গে জড়িত না, এ রকম কিছুই করেনি, সাময়িক ওএসডি হয়েছেন- তারা স্বাভাবিক জীবনযাপন করবেন। এটা কোনও সমস্যা নয়। এখানে সরকার বায়াসড না। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে। যেন একজন নিরীহ কর্মকর্তাও কোন সাজা বা অসম্মানিত না হন।

তিনি বলেন, ২০২৪ সালের ভোটের দায়িত্ব পালনকারীদের তথ্য আমরা গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। সেগুলো আসলে আমরা বিবেচনা করবো। আপনারা জানেন, চার জন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ করা হবে। বায়াসড কিংবা কোনও কিছুর বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়মনীতির মাধ্যমে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের আমলের বিতর্কিত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ৬৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।




পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক