weather ৩১.০২ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোরার ভক্তকে বাঁচাল দেহরক্ষী, ভিডিও ভাইরাল

প্রকাশ :

নোরার ভক্তকে বাঁচাল দেহরক্ষী, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হঠাৎ করেই আলোচনায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কারণ, সম্প্রতি এক সিনেমা হলে ঘটে যাওয়া এক ঘটনা ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। 

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নোরা ফাতেহি একটি ছোট্ট মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। মেয়েটিকে পপকর্ন দিতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে থাকে সেই ছোট্ট মেয়ে।

ঠিক তখনই সিটে বসে থাকা নোরার দেহরক্ষী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরে ফেলেন। এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে তার এই তৎপরতাতেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন। কেউ কেউ দেহরক্ষীকে ‘সুপারহিরো’ বলে প্রশংসা করেছেন। অনেকেই ওই দেহরক্ষীর সতর্কতা ও দায়িত্ববোধের জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন। এখন পর্যন্ত ভিডিওগুলিতে অনেক কমেন্ট পড়েছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ারও করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে তিন আইন: হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে তিন আইন: হিউম্যান রাইটস ওয়াচ